ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছাড়তে হুঁশিয়ারি

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বর্তমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের , আইআরজিসি-র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। 

তিনি বলেছেন, লেবাননে অব্যাহত সামরিক অভিযান এবং ভূমি দখল বন্ধ করা না হলে ২০০০ সালের মতো জোরপূর্বক প্রত্যাহার করা হবে।সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে তিনি বলেছেন, তোমরা যদি নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি ঘটবে। ওই বছর তোমরা অপমানে পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি ২৬ বছর আগে দক্ষিণ লেবানন থেকে তেল আবিব সরকারের জোরপূর্বক প্রত্যাহারের কথা উল্লেখ করেন। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দক্ষিণ লেবানেন ইসরায়েলি হামলার জবাবে এই সতর্কতা জারি করেছেন আইআরজিসি-এর কমান্ডার। তিনি বলেছেন, আজও যদি ইসরায়েল আগ্রাসন ও দখলদারিত্ব চালিয়ে যায় তাদেরকে অপমান ও পরাজয়ের সঙ্গে বিতাড়িত করা হবে।

উল্লেখ্য,গত সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেহরানের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের ক্রমাগত লঙ্ঘন তাদের মিত্রের ওপর এই চুক্তি কার্যকর করার ক্ষেত্রে ওয়াশিংটনের সক্ষমতা বা সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি করেছে। এর জের ধরে চুক্তি বাতিল করে হরমুজ প্রণালী অবরোধ করে ইরান। পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সুইজারল্যান্ডে বৈঠকে মিলিত হচ্ছেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা।