গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সিকিমে ভয়ঙ্কর তুষারঝড়ের সতর্কতা

    সিকিমে ভয়ঙ্কর তুষারঝড়ের সতর্কতা

    0
    33
    ছবি সৌজন্যে : এক্স

    অনবরত তুষারপাত হচ্ছে উত্তর এবং পূর্ব সিকিমে,ইতিমধ্যে লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা বন্ধ। এর মাঝেই সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস।

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিকিম জুড়ে তুষারধস হতে পারে,এই মর্মে পূর্বাভাস দিয়ে প্রশাসনকে সতর্ক করেছে ডিফেন্স জিওইনফরমেটিক রিসার্চ এস্টাব্লিশমেন্ট,ডিআরডিও। যার পরেই তৎপর হয়েছে সিকিম প্রশাসন।পাহাড়ি এলাকায় তুষারপাতের পূর্বাভাস, ভূ-তাত্ত্বিক জরিপ এবং দুর্গম অঞ্চলে অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা ডিআরডিও-র নির্দেশিকা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর’ তুষারধসের কবলে পড়তে পারে সিকিম। ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছাঙ্গু ও নাথু লা সংলগ্ন এলাকাগুলোয়। ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিকিম প্রশাসনের কাছেও। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য বিগত কয়েক দিন ধরে নাগাড়ে তুষারপাত চলছে উত্তর থেকে পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায়।দফায় দফায় তুষারপাতে বরফের চাদরে মুড়েছে সিকিম। সামরিক বাহিনী দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। তার মধ্যেই তুষারধসের সম্ভাবনার বিজ্ঞপ্তি আতঙ্কের সঞ্চার করছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি তৎপর হয়েছে বিভিন্ন দফতর।