
পাকিস্তানবিরোধী প্রেক্ষাপটের কারণে গত বছরের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পায়নি বলিউডের ব্লকবাস্টার ছবি,ধুরন্ধর। মাত্র এক মাসে হাজার কোটি টাকার ব্যবসা করা সিনেমাটি বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে নিষিদ্ধ হয়েছিল।
আন্তর্জাতিক বক্স অফিসেও ছবিটিকে প্রবল ধাক্কা লাগে।এরপর সিক্যুয়াল ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর রিলিজের আগে পরিচালক আদিত্য ধর ইসলামাবাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন।তিনি বলেছেন, তাঁর কিছু যায় আসে না।তবে পাকিস্তানি দর্শকরা যদি তাঁদের ওপর আস্থা রাখেন, তবে অবশ্যই এই ছবিটি দেখা উচিত। কারণ, তাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন,তাঁরা পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে নন। উল্লেখ্য,ফেব্রুয়ারি মাসে ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর ট্রেলারে দেখানো হয়েছিল, প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার ওপর প্রশ্ন তোলে, তখন নতুন ভারত তার প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করে না।সিক্যুয়ালেও একই বার্তা থাকবে। অন্যদিকে,আদিত্য ধর স্পষ্ট করেছেন, তাঁদের ছবিতে যে বার্তা রয়েছে তা শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কোনো দেশ বা তার নাগরিকদের বিরুদ্ধে নয়।
পাকিস্তানের জনগণ বুঝতে পারবেন, তাঁরা নেতিবাচক কিছু বলছেন না।ওদিকে,ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এ রহস্য রয়ে গেছে, পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কে বসবে এবং করাচির ভাগ্য কে নির্ধারণ করবে।দর্শকরা এই উত্তেজনা এবং প্রতিশোধের গল্পের জন্য অপেক্ষা করছেন।









