গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দাউদের সঙ্গেও যোগাযোগ ছিল রানার? দেখছে এনআইএ

    দাউদের সঙ্গেও যোগাযোগ ছিল রানার? দেখছে এনআইএ

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার সঙ্গে যোগাযোগ ছিল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বলে মনে করা হচ্ছে। রানাকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা জানিয়েছে, রানার কয়েক ডজন ফোনালাপ ঘেঁটে দেখা হচ্ছে। তার অধিকাংশই অপর অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে। এই ফোনালাপে দাউদ-যোগের ইঙ্গিত মিলতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। 
    এনআইএ-র আরও অনুমান, ২০০৫ সাল থেকে মুম্বই হামলার পরিকল্পনা চলছিল। তাহাউর রানাও সেই পরিকল্পনার অঙ্গ ছিলেন। তাঁর সঙ্গে হেডলির ফোনালাপ থেকেই অনেক তথ্য পরিষ্কার হতে পারে। এই তথ্যগুলি এক সূত্রে জোড়ার চেষ্টা চলছে। মুম্বই হামলার পরিকল্পনার নেপথ্যে কারা ছিলেন, পর্দার পিছনে থেকে কারা কাজ করেছেন, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাইছে এনআইএ।