গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment সত্যিই কি প্রেমে ফেরদৌস-শ্রীলেখা! 

    সত্যিই কি প্রেমে ফেরদৌস-শ্রীলেখা! 

    0
    173
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস। নব্বইয়ের দশকে কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

    ঢাকার ফেরদৌসের সাথে সেই সিনেমায় জুটি বাঁধেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। সিনেমাটিতে আরো অভিনয় করেছিলেন কলকাতার অন্যতম নায়িকা শ্রীলেখা মিত্র।সেসময় তুমুল আলোচনার সৃষ্টি করেছিল,হঠাৎ বৃষ্টি। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। পরে দর্শক আগ্রহে সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নতুন খবর হচ্ছে, দু’ দশক আগে সিংহ পুরুষ ও হঠাৎ বৃষ্টি সিনেমা করতে গিয়ে পরিচয় হয় ফেরদৌস ও শ্রীলেখার।শুটিংয়ে কাছাকাছি থেকে চেনাজানা, এক পর্যায়ে তাদের মন দেওয়া-নেওয়া হয়।চুটিয়ে  শুরু হয় তাদের প্রেম! একই বছর ঢাকার সিংহ পুরুষ নামের একটি সিনেমায় অভিনয় করেন শ্রীলেখা।এই সিনেমার শুটিংয়ে আরো কাছাকাছি আসেন ফেরদৌস ও শ্রীলেখা।মূলত ফেরদৌসের কাছাকাছি আসার জন্যই সেসময় সিনেমাটিতে শ্রীলেখা যুক্ত হয়েছিলেন বলে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।যদিও সিনেমাটিতে ফেরদৌস ছিলেন না।এতে শ্রীলেখার নায়ক ছিলেন ড্যানি।নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রটি বলেন, সিংহ পুরুষ ও হঠাৎ বৃষ্টি করতে গিয়েই তাদের প্রেমের শুরু।এরপর ঢাকায় শুটিংয়ে এসে ফেরদৌসের সঙ্গে দারুণ সময় কাটান শ্রীলেখা।তবে বলা হয় সেই প্রেম বেশি দিন টেকেনি। কারণ, ফেরদৌস কিছুদিন পর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একের পর এক সিনেমা করতে থাকেন। একটা সময় শ্রীলেখা ফেরদৌসের দূরত্ব বাড়তে থাকে। একসময় সহকারী পরিচালকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন শ্রীলেখা। যদিও তাদের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যায়।জানা গেছে, ঋতুপর্ণার কারণে ফেরদৌস-শ্রীলেখার প্রেম ভেঙেছিল।যদিও দু’ বাংলার ইন্ডাস্ট্রিতে তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জানে।

    কখনো তাদের প্রেমের বিষয় সামনে আসেনি।এমনকি শ্রীলেখার সঙ্গেও কখনো প্রেম নিয়ে একটি শব্দও খরচ করেননি ফেরদৌস।