দরকারের সময় পাশে ছিলেন, ওয়েনাড়কে চিঠি রাহুলের

0
368
Rahuls letter to Venad was by his side in times of need
Rahuls letter to Venad was by his side in times of need
দরকারের সময় পাশে ছিলেন ওয়েনাড়বাসীই। সুরক্ষা এবং ভালবাসা দিয়েছেন।
লোকসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর ওয়েনাড়ের মানুষজনকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চলতি লোকসভা নির্বাচনে ওয়েনাড় এবং পরে রায়বরেলী থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। দু’টি আসনেই জয়ী হয়েছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ১৭ জুন মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসনটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া ওয়েনাড় আসনে লড়তে চলেছেন বোন প্রিয়ঙ্কা গান্ধী। এবার ওয়েনাড়বাসীকে লেখা রাহুল গান্ধীর আবেগপূর্ণ চিঠি প্রকাশ্যে এসেছে। রবিবার চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, তিনি দুঃখিত। কিন্তু তাঁর সান্ত্বনা হল, প্রিয়ঙ্কা গান্ধী ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করবেন। তাঁর বিশ্বাস, ওয়েনাড়বাসী সুযোগ দিলে ভাল কাজ করবেন প্রিয়ঙ্কা গান্ধী।কংগ্রেস নেতা আরও লিখেছেন, তাঁর কাছে আরও একটা সান্ত্বনা হল, রায়বরেলির লোকজন পরিবারের মতো। তাদের সঙ্গে একটি বন্ধন রয়েছে।ওয়েনাড় এবং রায়বরেলির মানুষের কাছে তাঁর অঙ্গীকার হল, দেশে যে হিংসা এবং ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। ওয়েনাড়বাসীকে কী ভাবে ধন্যবাদ জানাবেন, তা অজানা বলেও চিঠিতে লিখেছেন রাহুল গান্ধী। যখন তাঁর সবথেকে বেশি দরকার ছিল, তখনই এখানকার মানুষজন ভালবাসা এবং সুরক্ষা দিয়েছেন। ওয়েনাড়বাসী তাঁর পরিবারেরই অংশ। প্রত্যেক মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী।