
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে আমেরিকা ও ইরান চলতি সপ্তাহে দোহায় পরোক্ষ বৈঠক করবে বলে এক কূটনীতিক জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক বলেছেন, সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর এবং কারিগরি আলোচনা শুরুর আগে চলতি সপ্তাহে দোহায় উভয় পক্ষের সঙ্গে পৃথক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রটি আরও জানিয়েছে, রবিবার শুরু হওয়া এবং একটি চুক্তিতে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হওয়া ১৭ ঘণ্টার নিবিড় আলোচনার পর কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান ছেড়ে গেছেন। যদিও চুক্তির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। কূটনৈতিক প্রচেষ্টায় প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষরিত হবে। ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আমেরিকা-ইরান চুক্তিটিকে শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, ইরাকি এবং মিশরীয় সমকক্ষদের বলেছেন।
তিনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং যুদ্ধ শেষ করার কাঠামো চুক্তি বাস্তবায়নের দায়িত্ব আমেরিকার।অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তিনি হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ জলপথটির ওপর ইরানের দখলের প্রতিশোধ হিসেবে এই অবরোধ আরোপ করা হয়েছিল।
