
অভিনেত্রী ঋত্বিকা সেন, শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার। একে একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা।
নিজের অভিনয়গুণ দেখিয়ে খুব অল্প সময়েই দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।তবে স্বল্প ক্যারিয়ারে বিতর্কও পিছু নিয়েছিল অভিনেত্রীর। অভিনেতা বনির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচিতে ছিলেন ঋত্বিকা। তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন, এমনটাই জানিয়েছেন ঋত্বিকা।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন ঋত্বিকা।সেখানেই উঠে আসে বনির প্রসঙ্গ। অভিনেত্রীর স্পষ্ট জবাব, এসব শুধুই গুঞ্জন। বনির সঙ্গে কোনোকালেই সম্পর্ক ছিল না তার।সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতেই ঋত্বিকা বলেছেন, বলতে পারেন, তবে তিনি এ বিষয়ে খুব একটা কথা বলতে চান না। ঋত্বিকা বনির সঙ্গে ছবি করবেন না বলে ঠিক করেছেন।বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছেন। তারাও সহমত।বনির সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী ঋত্বিকা বলেছেন,বনির সঙ্গে কোনওদিনই কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজসূত্রে যা হয়ে থাকে, তাই।এদিকে,বনির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরেক অভিনেত্রী কৌশানি মুখার্জি।দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছিল ঋত্বিকার। এ নিয়ে তোলপাড় কম হয়নি। বনির সঙ্গে আসলেই প্রেম ছিল কিনা এমন প্রশ্নে ঋত্বিকা বলেছেন, বনির সঙ্গে তাঁর কোনওকালেই প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে।কে বা কারা রটিয়েছে তা বলতে চান না ঋত্বিকা। বলেছেন,আগে কোনওদিন কিচ্ছু বলেন নি। কিন্তু এবার বলতে হতো। দুটো জিনিস বলতে চান, বনি কোনওদিন তাঁর প্রেমিক ছিল না। বনির সঙ্গে কোনও দিন ছবি করবেন না।
অন্যদিকে,সামনে ঋত্বিকা সেনকে দেখা যাবে আতিউল ইসলামের পরিচালনায় টানটান রহসের সিনেমা মহরৎ-এ। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ প্রমুখ।








