গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টি-তুষারপাতে কাশ্মীরে ভূমিধস, বাড়ছে মৃত্যু

    বৃষ্টি-তুষারপাতে কাশ্মীরে ভূমিধস, বাড়ছে মৃত্যু

    0
    196
    Landslides in Kashmir due to rain and snow death is increasing
    Landslides in Kashmir due to rain and snow death is increasing
    ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। বাড়ছে মৃত্যুও। টানা বৃষ্টির জেরে উপত্যকার একাধিক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।
    ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে খারাপ অবস্থা বারামুলা, কিশ্তওয়াড় এবং রিয়াসি জেলার। ভারী বর্ষণে কিশ্তওয়াড় জেলায় ১২টি বাড়ি ভেঙে পড়েছে। কুপওয়াড়ার কিছু অংশে হড়পা বান দেখা দিয়েছে। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি-রাস্তা। প্রাকৃতিক দুর্যোগের জেরে ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে।প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে জলস্তর ব্যাপক বেড়েছে নদীগুলির। বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। কিশ্তওয়াড় জেলায় জারি করে হয়েছে লাল সতর্কতা। এছাড়া ডোডা, রামবন ও রিয়াসির গুলাবগড়ে হড়পা বানে ৪ জন ভেসে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ভূমিধসের জেরে বাড়ি ভেঙে ও বাস খাদে পড়ে গত ২ দিনে ১২ শিশু-সহ ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।রামবান জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের প্রায় ডজনখানেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ধসের জেরে বন্ধ হয়েছে পুঞ্চ হয়ে কাশ্মীরের সাথে সংযোগকারী মুঘল রোড। পুঞ্চের মান্ডি এলাকাতেই ধসের জেরে ভেঙে পড়েছে বহু বাড়ি। একই সঙ্গে গুলমার্গসহ কাশ্মীরের অধিকাংশ পাহাড় বরফে ঢাকা পড়েছে। উত্তর ও মধ্য কাশ্মীরে তুষার ধসের আশঙ্কা বেড়েছে।