চুপিসারে কর্নাটকের মন্দিরে ক্যাটরিনা

0
2422
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

কখনও মহাকুম্ভে আস্থার ডুব, আবার কখনও স্বামী-শাশুড়িকে নিয়ে মন্দিরে মন্দিরে পুজো। বিয়ের তিন বছরেই আদ্যোপান্ত সংস্কারি বউমা হয়ে উঠেছেন ক্যাটরিনা কাইফ। ফ্যান ফলোয়ারদের আক্ষেপ, বর্তমানে তাঁকে বলিউডের পর্দার কম, তুলনায় মন্দিরে বেশি দেখা যায়।

কদিন আগে ক্যাটরিনাকে দেখা গিয়েছে, কর্নাটকের এক জনপ্রিয় মন্দিরে পুজো দিতে।দাক্ষিণাত্যভূমে কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরটি বেশ জনপ্রিয়।নিত্যদিন শত শত পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে এখানে। সেখানেই চুপিসারে সর্প সংস্কারা পুজো দিতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। ধর্মীয় বিশ্বাস,এই রীতিতে পুজো দিলে নাকি ভাগ্যের কালসর্প দোষ কেটে যায়। খবর,মন্দিরে বেশ কয়েকটি রীতি মেনে পুজো দেন ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর, পরের দিনও কিছু পুজো করতে হয়েছে অভিনেত্রীকে। দুপুরে কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পুজো দেওয়ার পর ঘোমটায় মুখ ঢেকে অন্নদানম রীতিও পালন করেন কৌশলদের বউমা।মন্দিরের প্রথা অনুযায়ী এটি ভোগ বিতরণ করার রীতি। জানা গিয়েছে, পুজো পর্বের পর সেখানকার এক নিকটবর্তী হোটেলে ছিলেন ক্যাটরিনা। উল্লেখ্য, কিন্তু ক্যামেরা দেখেই নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। সাধারণত পাপারাজ্জিদের সামনে খোলামেলাভাবে হাসিমুখেই ধরা দেন ক্যাটরিনা। তবে ফটোশিকারিদের দেখে এড়িয়ে যান। কোনওরকম কথাও বলেননি। উল্লেখ্য ইতিমধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাটরিনা যে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন,সেকথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি। একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। সম্প্রতি শাশুড়ি বিনা কৌশলকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন।সেখানকার আশ্রমে সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতাও সারতে দেখা গিয়েছে তাঁকে।

এবার দক্ষিণের জনপ্রিয় মন্দিরে কালসর্প দোষ কাটানোর পুজো দিতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে।উল্লেখ্য সদ্য আইফা থেকে ফিরেছেন, আর তার পরই কর্নাটকে গিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।