গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Howrah কলকাতায় এবার ওয়াটার মেট্রো

    কলকাতায় এবার ওয়াটার মেট্রো

    0
    318
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মেট্রোর শহর কলকাতায় এবার নদীতে চলবে ওয়াটার মেট্রো। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলি নদীকে কেন্দ্র করে জলপথে দ্রুত পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রী পরিষেবা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

    দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প ইতিমধ্যে কেরলের কোচিতে চালু হয়েছে। সেই মডেল অনুসরণ করে দেশের একাধিক শহরে এই পরিষেবা চালু হয়েছে। বৈদ্যুতিক নৌযানের মাধ্যমে যাত্রী পরিবহণ করা হয়। পূর্বতন রাজ্য সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন আগের রাজ্য সরকার কোনও কেন্দ্রীয় প্রকল্পেই যুক্ত হয়নি, যার খেসারত ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। তিনি স্পষ্ট করেছেন বর্তমান সরকার আর সেই নেতিবাচক পথে হাঁটবে না। এবার থেকে সাগরমালা ২ প্রকল্পেও সক্রিয়ভাবে যুক্ত হবে বাংলার সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যে ৪৪টি নতুন জেটি তৈরি করা হবে। এর পাশাপাশি জাতীয় জলপথে আরও ২৫টি নতুন জেটি তৈরি করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। কলকাতার সমস্ত ঘাটের সৌন্দর্যায়ন এবং পুননির্মাণের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন। বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, মল্লিকঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট, বান্দা ঘাট নিয়ে সরকার কাজ শুরু করেছে।

    ইতিমধ্যে দুটো ঘাটের যৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। প্রাধান্য দেওয়া হচ্ছে রামকৃষ্ণদেব, সারদাদেবী স্মৃতিবিজড়িত ঘাটগুলোকেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্গাপুজোর আগে ঘাটগুলোর নবীকরণ সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে সরকার।