গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ওয়াটার স্ট্রাইক ভারতের, ছাড়া হল চন্দ্রভাগার জল

    ওয়াটার স্ট্রাইক ভারতের, ছাড়া হল চন্দ্রভাগার জল

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের গোলাবারুদের জবাবের পর এবার খুলে দেওয়া হয়েছে চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবে প্রথমেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছি ভারত। বন্ধ হয়ে গিয়েছে সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল।
    পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার অবস্থা হয়। কারণ এই নদীগুলির ওপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ। সিন্ধু জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। ভারত কী করতে পারে, এবার জল দিয়েই তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
    যুদ্ধ আবহেই খুলে দেওয়া হয়েছে চন্দ্রভাগা বাঁধ। প্রায় দু সপ্তাহ বন্ধ থাকার পর লকগেট খোলায় হুহু করে জল বের হচ্ছে। যে কোনও মুহর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট।