শনি থেকে রবিবার সকাল, জল বন্ধ দক্ষিণে

0
137
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কারণে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জল বন্ধ থাকবে। এর জেরে সমস্যায় পড়তে পারেন কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী সহ একাধিক এলাকায় পাম্পিং স্টেশন বন্ধ থাকবে।
আগেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন গার্ডেনরিচে বুস্টার পাম্পিং স্টেশনে কাজ হবে। পাইপলাইনের ভালভ ও মেরামতির কাজ চলবে। সেই কারণেই শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২১ ঘণ্টা পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।
পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ১২ নম্বর বরো বাদে ৮ থেকে ১৬ নম্বর বরোয় সম্পূর্ণভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এর আগে ডিসেম্বরে টালা পাম্পিং স্টেশনে কাজের জন্য ২৪ ঘণ্টা জল বন্ধ ছিল।