ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামরুল

0
300
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

গ্রীষ্মের শেষে আর বর্ষার শুরুতে বাজার দেখা যায় সাদা-গোলাপি রঙের রসে ভরা এক ফল জামরুল বা ওয়াটার অ্যাপল। সহজলভ্য ও দামে কম হওয়ায় এই ফলটিকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। অবশ্য এটি আমাদের নিত্যদিনের অভ্যাস।

কিন্তু পুষ্টিবিদদের মতে, অবহেলিত এই জামরুলই স্বাস্থ্যগুণের খনি। ডায়াবেটিসসহ নানা রোগের মহৌষধ এই ফল। বলা হয় জামরুলে জ্যাম্বোসিন নামক একটি অ্যালকালয়েড যৌগ থাকে। এটি খাদ্যশর্করাকে চিনিতে রূপান্তরিত হতে বাধা দেয়।ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর গ্লাইসেমিক ইনডেক্সও নিচের দিকে থাকায় ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন।ওদিকে,গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর জল বের হয়ে যায়। জামরুলের প্রায় ৯০ শতাংশই জল।তাই এই ফল খেলে শরীরে জলের ঘাটতি পূরণ হয় এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। জামরুলে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে।

এই ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।এর বাইরে জামরুল ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি-অক্সিড্যান্টের পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়।এই ফলে ক্যালরির পরিমাণ অত্যন্ত কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতাও কমে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এই ফল হতে পারে আদর্শ।