গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জলমগ্ন শহর কলকাতা, পরিস্থিতি স্বাভাবিকে অন্তত ১২ ঘণ্টা!

    জলমগ্ন শহর কলকাতা, পরিস্থিতি স্বাভাবিকে অন্তত ১২ ঘণ্টা!

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শারদোৎসবের নজিরবিহীন বৃষ্টি কলকাতা শহরে। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও। বানভাসি শহরে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। চারিদিকে শহরের ভয় ধরানো ছবি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা।
    এমনটাই জানাচ্ছেন কলকাতার পুরসভার মেয়র পরিষদ নিকাশি তারক সিং। তারক সিং জানিয়েছেন, বেশ কিছু গালিপিট ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। কিন্তু এমন কিছু গালিপিট রয়েছে, যেগুলোকে কাজ করানো যায়নি। ফলে জল নামতে একটু সময় লাগছে। তিনি আরও বলেছেন, রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ ছিল। সেই সময় পর্যন্ত আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাঁকে পরিস্থিতি আরও খারাপ হয়। যদিও ভোর ৫টায় সময় লকগেট খুলে দেওয়া হয়েছে। নিকাশি বিভাগ কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু যদি আবার বৃষ্টি হয়, তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু অতিরিক্ত বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে কলকাতা শহরে অতিরিক্ত বর্ষণের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ, মঙ্গলবার দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করতে হবে। জমা জলের পরিস্থিতিতে লকগেট বন্ধ করা প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, দুপুর ১২ টার পর গঙ্গায় ছ’মিনিটের জন্য একটি জোয়ার আসবে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সুত্রে খবর, রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় জল নেমে গেলেও বিকে পাল, বিটি রোড, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউয়ের মতো রাস্তায় এখন জল দাঁড়িয়ে রয়েছে।
    কলকাতা পুরসভার সংযুক্ত এলাকা বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ এবং গার্ডেনরিচের বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে। এমতাবস্থায় ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কী হবে, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পুরসভা।