ওয়েভস সামিট বিনোদন-সাংস্কৃতিক জগৎকে এক করবে : অশ্বিনী 

0
589
ছবি সৌজন্যে : এক্স
ওয়েভস ২০২৫ সামিট ভারতীয় বিনোদন ও সংস্কৃতি জগৎকে একত্রিত করবে। এক্স পোস্টে এমনই দাবি করেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, এই শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়ার সিইও, সবচেয়ে বড় বিনোদন আইকন এবং সারা বিশ্বের সৃজনশীল মনকে একত্রিত করবে।
একত্রিত করবে বিনোদন, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক জগতকে। ইতিমধ্যেই ওভেভ সামিটে উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজনদের সঙ্গে কথা বলেন তিনি। অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসান্ত, শাহরুখ খান, রনবীর কাপুর, চিরঞ্জীবী,অনিল কাপুর, অনুপম খেরদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কথা হয় মুকেশ অম্বানির সঙ্গেও।
ছিলেন আনন্দ মাহেন্দ্রা সহ অন্যান্যরাও। অর্থাৎ ভারত ও বিশ্বের শীর্ষ পেশাদারদের সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রীর। আগামী ৫ ফেব্রুয়ারি ওয়েভস সামিট শুরু হয়েছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।