নতুন ‘হ্যারি পটার’ সিরিজ 

0
66
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

হ্যারি পটার প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হলো এইচবিও-র নতুন সিরিজের প্রথম দৃশ্য। সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে নতুন হগওয়ার্টস এবং কুইডিচ মাঠের এক ঝলক দেখা গেছে।

প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে,নতুন হ্যারি পটার,অভিনয়ে ডমিনিক ম্যাকলাফলিন,কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তার পরনে গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা।তার সামনেই গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্য ছাত্রছাত্রীদের মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে। উল্লেখ্য জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে ব্রিটেনের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে।

পুরানো সিনেমার গল্পের মতোই এই সিরিজেও তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল অর্থাৎ মানুষ পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সাথে নিয়ে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনী তুলে ধরা হবে।