ওয়েনাডের আহতদের সাক্ষাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস  

0
180
Governor CV Anand Bose meets the injured in Waynad
Governor CV Anand Bose meets the injured in Waynad
কেরলের ওয়ানেডের ধস বিধ্স্ত আহতদের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সকালে ত্রাণ শিবিরে গিয়ে আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের শরীর স্বাস্থ্যেরও খোঁজ নিয়েছেন রাজ্যপাল।
রাজভবন সূত্রে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্র ও রাজ্যের এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ ও উদ্ধারের কাজ তদারকি করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সিভি আনন্দ বোস মঙ্গলবার রাতে বিমানে কালিকট উড়ে গিয়েছেন। বুধবার সকালে ওয়ানাড পৌঁছে গিয়েছেন তিনি। সেখান থেকেই ত্রাণ সেন্টারে পৌঁছন তিনি। রাজভবন আরও জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানিয়েছে রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তাঁর বাড়ি কোট্টায়ম জেলার মান্নানামে।