গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভূমিধসের মূল এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল : আরিফ 

    ভূমিধসের মূল এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল : আরিফ 

    0
    162
    The rescue team could not reach the main area of   the landslide Arif
    The rescue team could not reach the main area of the landslide Arif

    কেরলে ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এর মধ্যেই কেরলের রাজ্যপাল জানিয়েছেন, ওয়েনাডে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ই এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

    কারণ, এখনও ভূমিধসের কবলে পড়া মূল এলাকাগুলিতে পৌঁছতেই পারেনি উদ্ধারকারী দল। ওয়েনাডে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত ৩০০ ছুঁইছুঁই। জেলা প্রশাসন সূত্রে খবর, নিখোঁজের সংখ্যা দেড়শোরও বেশি। এখনও নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ চলছে। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নীচে। সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতর এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে দিন রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। আরিফ বলেন, দুর্যোগে মৃতদের সংখ্যা এর মধ্যেই ৩০০ ছুঁইছুঁই। ভূমিধস ছাড়াও তুমুল বৃষ্টিতে ছালিয়ার নদীর গতিপথ বদলে যাওয়ায় ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কয়েকটি গ্রাম। এখনও পর্যন্ত যে মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে, সেগুলির বেশিরভাগই এমনই একটি গ্রামের। সেতু ভেঙে যাওয়ায় আসল দুর্ঘটনাগ্রস্ত এলাকায় এখনও পৌঁছতেই পারেনি উদ্ধারকারী দল। রাজ্যপাল আরও জানাচ্ছেন, পুরোদমে চলছে উদ্ধারকাজ। অস্থায়ী ক্যাম্প তৈরি করে সকলকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি, স্থানীয় সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কাজের প্রশংসা করেছেন আরিফ।