গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home North 24Pgs জওয়ানকে ‘গুলি’, তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত জগদ্দল

    জওয়ানকে ‘গুলি’, তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত জগদ্দল

    0
    26
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটের দুই দিন আগে উত্তপ্ত জগদ্দল। তৃণমূল-বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে।
    নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং-এর উপর হামলার অভিযোগ ওঠে। থানার সামনেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চলল মারধর, ইট-পাথর ছোড়াছোড়ি। চলে গুলিও। গুলিবিদ্ধ হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযোগ, বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সেইসময়ই গুলিবিদ্ধ হন অর্জুন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল থেকে থমথমে জগদ্দল। এদিকে, অশান্তির সূত্রপাত রবিবার রাতে। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ শর্মার অভিযোগ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। এফআইআর করা হয়নি। কবে করবে তিনি জানেন না। তারপরই দেখা যায় তৃণমূলের একটা গুণ্ডাবাহিনী থানায় ঢুকে যায়। প্রায় দেড়-দুশো লোক ছিল। তাঁর উপর হামলা চালানো হয়।
    সেইসময় পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ তোলেন রাজেশ শর্মা। খবর পেয়ে থানায় পৌঁছন অর্জুন সিং।