ধর্ষণ রোধে বিল আগামী সপ্তাহেই, অনুমোদন মন্ত্রিসভায়

0
200
DHARSANRODHE BILL AGAMI SOPTAHE E ANUMODAN MANTRISOVAY
DHARSANRODHE BILL AGAMI SOPTAHE E ANUMODAN MANTRISOVAY

তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ধর্ষণকারীদের ফাঁসির জন্য বিধানসভা অধিবেশনে বিল আনার মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

সিদ্ধান্ত হয়েছে ৩ সেপ্টেম্বর বিধানসভায় বিল পেশ করা হবে। বিলের খসড়াও তৈরির জন্য কমিটি তৈরি করা হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করছেন মুখ্যসচিব এবং আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপ্যাধায় বলেছিলেন রাজ্যের হাতে ক্ষমতা নেই, না হলে ৭ দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিতেন। আর তাই ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের তরফে আলাদা আইনের ব্যবস্থা করা হবে। এজন্য বিধানসভায় বিশেষ অধিবেশ ডেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সেই বিলে সই না করলে মেয়েরা রাজভবনে ঘণ্টার পর ঘন্টা অবস্থান করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যপালকে বিলে সই করে রাষ্ট্রপপিতর কাছে পাঠাতে হবে। নচেৎ অবস্থান চলবে। মেয়ো রোডের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছেন যাঁরা ধর্ষণ কবে, তাদের একটাই সাজা ফাঁসি, ফাঁসি, ফাঁসি। আর কিছু নয়। আর এই একটা কাজ করলে সব ঠান্ডা হয়ে যাবে। এদিকে ধর্ষণকারীদের ফাঁসির জন্য বিধানসভায় বিল আনার মুখ্যমন্ত্রীর দাবিকে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। প্রশ্ন তুলেছেন কিভাবে এটা সম্ভব। তাঁর কথায় যদি বিলও আসে তবে সেক্ষেত্রে লেখা থাকবে না তো মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল, কিংবা নাবালিকা অন্তঃসত্ত্বা ছিল, তাই ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না। সুকান্ত মজুমদারের আরও দাবি এখনও দেশে যে আইন রয়েছে তাতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই রয়েছে।