গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News মাধ্যমিকের ফল প্রকাশ, আবারও জয়জয়কার জেলার

    মাধ্যমিকের ফল প্রকাশ, আবারও জয়জয়কার জেলার

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল। ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে।
    এবছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাশের হাত ৮৬ দশমিক পাঁচ ছয় শতাংশ। যা গতবছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ পরীক্ষার্থী। মাধ্যমিকের পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর ৯৬ দশমিক চার ছয় শতাংশ। তারপর যথাক্রামে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অদত সরকার, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করনেশন হাইস্কুলের ছাত্র সে। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪। অনুভব মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির সৌম্য বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র।
    অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী তৃতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪।