সোমবার ফের উত্তরবঙ্গে, নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

0
155
ছবি সৌজন্যে :ফেসবুক
সোমবার ফের উত্তরবঙ্গ সফরের কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি জানিয়েছেন এবারেও উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। ১৯ মে শিল্পমহলকে নিয়ে সিনার্জিক অনুষ্ঠান রয়েছে।
পরদিন ২০ মে ওদলাবাড়িতে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান রয়েছে। ২১ মে উত্তরকন্যায় রয়েছে প্রশাসনিক বৈঠক। ওই বৈঠকে থাকবেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের প্রতিনিধিরা। দুই দিনাজপুর এবং মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালে বৈঠকে যোগ দেবেন। এরপর ২২ তারিখ কলকাতায় ফিরে আসার কথা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় একটি করে বড় শপিং মল বা বিগ মার্কেট খোলা হবে।
যেখানে হস্তশিল্পীরা নিজের হাতে তৈরি জিনিসপত্র সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। ভাল জমি পেলে দিঘায় বড় বাজার তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।