গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মার্চেই মিলবে বকেয়া ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মার্চেই মিলবে বকেয়া ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    47
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মার্চে মিলবে রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ। ভোট ঘোষণার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ দেওয়ার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ এরিয়া সহ মেটানোর কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের রোপা আইন অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার টাকা মার্চ থেকেই দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লাখ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা উপকৃত হবেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবারই রাজ্যজুড়ে বনধ কর্মসূচি পালন করলেন সংগ্রামী যৌথ মঞ্চ। এরপরেই রবিবার ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।