
চাকরিহারাদের রাজ্য সরকারের ভরসা না হারানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিরোধীদের জন্যই তাঁদের চাকরি গেছে।
গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গ্রুপ সি, ডি নিয়ে রিভিউ পিটিশন করবেন। সেইমত অপেক্ষা করতে হবে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে। ফের উত্তরপ্রদেশ, ত্রিপুরার তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরপ্রদেশে ৬৯ হাজার চাকরি গিয়েছে। কেউ ফিরে পায়নি। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি গিয়েছে। বিজেপি বলেছিল ফিরিয়ে দেবে। ৭ বছর হল এখনও ফেরায়নি।
কিন্তু এরাজ্যে এটা হবে না। আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
