গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Jalpaiguri ম্যাজিসিয়ান নন, টাকা জোগাড় করতে হয়, বিরোধীদের মুখ্যমন্ত্রী

    ম্যাজিসিয়ান নন, টাকা জোগাড় করতে হয়, বিরোধীদের মুখ্যমন্ত্রী

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ম্যাজিসিয়ানের মত যাদুর কাঠি ছোঁয়ালে টাকা ঝরে পড়বে। উত্তরবঙ্গে উন্নয়নের একাধিক প্রকল্পের ঘোষণা করে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন উত্তরবঙ্গের উন্নয়ন ওরা দেখতে পায় না। রাজ্যে একাধিক প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। সেগুলো নিজের খরচে চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আগে উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। সবদিক থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গ। চা সুন্দরী প্রকল্পে আরও বাড়ি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরফলে উপকৃত হবেন চা বাগানের শ্রমিকরা। বীরপাড়ায় ৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে হাসপাতাল। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে উত্তরের একাধিক এলাকায় রাস্তা ও কালভার্ট তৈরির জন্য কয়েক কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক পর্যটনস্থলকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৫ কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরে স্কাই ওয়াক। বানারহাট শীতলা মন্দির সংস্কারে ১ কোটি টাকা। মর্গান হাউসের সংস্কারের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন তিনি। ফালাকাটায় অ্যাপ্রোচ রোড তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
    উত্তরায়ণের পাশে ৭৭ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণাও করা হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্রের জন্য ৪-কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।