
থরে থরে রাখা সিলিন্ডার। ছাদ বন্ধ করে রেস্তোরাঁ।
বড়বাজারের পর পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মেয়র-ডিজি-দমকলকে নিয়ে এমার্জেন্সি মিটিং করতে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন খালি ব্যবসা আর টাকা, একজন মানুষের মৃত্যু হলে কাউকে ছাড়া হবে না। বড়বাজারে ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার দিঘা থেকে ফিরেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সরাসরি চলে যান পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসে। সেই বিল্ডিং পরিদর্শনের পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পাকা খবর ছিল বলেই এখানে এসেছেন। জানিয়েছেন ছাদ বন্ধ করে রেস্তোরাঁ চালানো হচ্ছে। ছুটির দিনে সেখানে ৪-৫ হাজার মানুষ যান। কিন্তু তারপরেও মানুষের সুরক্ষার কোনও ব্যবস্থা নেই। ১০ তলা বিল্ডিং থেকে নামার একটাই সিঁড়ি। আগুন লাগলে লিফট কাজ করে না। ছাদ বন্ধ করার অধিকার কারও নেই। কিন্তু এখানে তাই হয়েছে। আগুন লাগলে মানুষ ছাদে গিয়ে বাঁচতেও পারবে না।
তারওপর এত গ্যাস সিল্ডিার ব্লাস্ট করলে ৫০ হাজার লোক মারা যাবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনওভাবেই ছাদে রেস্তোরাঁ করা যাবে না।
