
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আবারও হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়।
তাঁর সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চোখ মেলে তাঁকে দেখেছেনও মুকুল রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শালবনি সফরের আগে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে কথা হয়নি। ওষুধ দেওয়া হয়েছে। ঘুমচ্ছেন রাজ্যপাল। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। ৪-৫ দিন চিকিৎসার পর রাজ্যপাল স্থিতিশীল হলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন ডাক্তাররা। তবে রাজ্যপালের স্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। মুকুল রায় ২০২১-এ বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন। এখনও তিনি বিজেপির। জনপ্রতিনিধি।
নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন ৭০ বছরের মুকুল রায়। তিনিও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





