
রাস্তায় যেখানে সেখানে পান, গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার গুনতে হবে জরিমানা। চলতি বাজেট অধিবেশনে এমনই বিল আনছে রাজ্য সরকার।
মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে যত্রতত্র পিক ফেলা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই বিলের কথা জানা গিয়েছে। পানের পিক, থুতু ফেলা নিয়ে ১৯৮০ সালে পুর আইনে জমিমানার উল্লেখ রয়েছে। এব্যাপারে এবার বিল আনার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। এব্যাপারে মুখ্যসচিবকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশও দিয়েছে।
১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে। সেখানেই বিল পেশ হবে বলে খবর।








