কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর

0
15
ছবি সৌজন্যে : এক্স
বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
সেই দ্বন্দ্বের জল গড়াল রাজ্য বিধানসভায়। সোমবার গুন্ডাদমন বিল নিয়ে কোন পক্ষ বলবে, তা নিয়ে বাক্ তরজায় জড়িয়েছে দুই পক্ষ। আর তা নিয়ে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেছেন, সিপিএমের আমলে রাজনীতিতে দুর্বৃত্তায়নের আমদানি। তৃণমূলের সময় তা আরও বেড়েছেন। আর সে কারণেই হেরেছেন। শুধু হারা নয়, মানুষ প্রত্যাখ্যান করেছেন। তাই আজ বিরোধী আসনে। শক্তপোক্ত অপোজিশনও নন। কেউ বেরোচ্ছেন, কেউ জামা ধরে টানছেন। কেউ বলছেন আমি তৃণমূল।
আরেকজন বলছেন ওরা তো ল্যাম্পপোস্ট। তাই আপনাদের এই দশা।