নিয়োগে অযোগ্যদের না, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্য-এসএসসির

0
128
ছবি সৌজন্যে : ফাইল
এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে সরকার। চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন করেছে রাজ্য এবং এসএসসি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গিয়েছেন বঞ্চিত চাকরিহারাদের একাংশ।
সোমবার হাইকোর্ট জানিয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা আবেদন করতে পারবেন না। কেউ আবেদন করে থাকলে বাতিল করতে হবে।