ঘরছাড়াদের কথা শুনল মানবাধিকার কমিশন, পুলিশকে ঘিরে বিক্ষোভও

0
134
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যপাল, জাতীয় মহিলা কমিশনের সফরের মধ্যেই মালদায় জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার ভোরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস করে মালদায় পৌঁছন জাতীয় মানবাধিকার টিমের সদস্যরা।
এরপরেই সোজা চলে যান মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ থেকে ভয়ে পালিয়ে মালদার এই স্কুলে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা। কোন পরিস্থিতিতে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সেদিন কী ধরণের হুমকির মখে পড়তে হয়েছিল। ঘরছাড়াদের বয়ান নোট করেন কমিশনের সদস্যরা। মহিলাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। পরবর্তীতে এই বয়ান রিপোর্ট আকারে কেন্দ্রকে তুলে দেবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। এদিকে কমিশনের সদস্যরা আশ্রয়শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘরছাড়ারা। তাদের অভিযোগ আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। এমনকি তাঁদের বাইরেও যেতেও দেওয়া হচ্ছেন। কার্যত বন্দি করে রাখা হয়েছে।
কমিশনের সদস্যরা বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন ঘরছাড়ারা। যদিও পুলিশের দাবি রাজ্যপাল, কমিশনের সদস্যরা আসার জন্যই নিরাপত্তার কড়াকড়ি রয়েছে।