
বিধানসভায় কার্যবিবরণীর নথি সোমবার থেকে ফের হাতে পাবেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার আগের নির্দেশ প্রত্যাহার করার কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি নিয়ে শঙ্কর ঘোষ বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের যুক্তি কাছে হার মেনেছেন। বিধানসভায় স্পিকারকে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো লোকসভায় স্পিকারকে কাগজ ছুঁড়েছিলেন, কিন্তু তারজন্য কোনওদিন তাঁকে কাগজ থেকে বঞ্চিত হতে হয়নি। তাহলে বিজেপি বিধায়কদের কেন বঞ্চিত হতে হবে। মঙ্গলবার বিজেপি বিধায়করা বিধানসভায় কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোয় ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় স্পিকারের ভূমিকার সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী।
হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি বিধায়করা প্রতিদিন একদিস্তা করে কাগজ নিয়ে যাবেন, প্রয়োজনে বিধানসভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাবেন।
