গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সাময়িক বৃষ্টি বিরতি, দক্ষিণবঙ্গের আকাশে রোদ 

    সাময়িক বৃষ্টি বিরতি, দক্ষিণবঙ্গের আকাশে রোদ 

    0
    178
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শক্তি হারিয়েছে নিম্নচাপ। কমেছে মৌসুমী অক্ষরেখার প্রভাবও।
    তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি হয়েছে বৃষ্টির। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে রোদের। এই পরিস্থিতিতে ফের কলকাতায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। তার ফলে আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ভাসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার।
    রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবারও একইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি।