সোম-মঙ্গলে ভিজতে পারে কয়েকটি জেলা

0
54
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

শীতের আমেজ কাটতেই এবার বৃষ্টির পূবাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহেই ভিজতে পারে রাজ্যের বেশকয়েকটি জেলা। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোয়।

হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার অভিমুখ উত্তর এবং উত্তর পশ্চিম দিক। যা আগামী ২৪ ঘণ্টায় পূব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থান করবে আরও শক্তিশালী রূপে।

এরপ্রভাবে বাংলার পাশাপাশি ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলোয় বৃষ্টি হতে পারে। তবে একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। শুক্রবার থেকে রবিবার ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে।