
গতকয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী। সন্ধ্যা হতেই জেলায় জেলায় বইছে ঝোড়ো হাওয়া।
সঙ্গী হচ্ছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেই বদলাবে আবহাওয়া। রীতিমতো চোখ রাঙাবে গরম। তাপমাত্রা পেরতে পারে ৪০ ডিগ্রি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার বেগে। বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরের পাঁচ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।







