
পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। বাঁকুড়ার বিষ্ণুপর হাইস্কুলের সৌম্য পাল দ্বিতীয় হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪।
জীবনের প্রথম বড় পরীক্ষাতেই দারুণ রেজাল্টের পর সৌম্য বলেছে, ছোটবেলা থেকে পরিশ্রম করেছে। পাশাপাশি মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাদের অবদানও রয়েছে। মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন, এত ভালো রেজাল্টের পর তাঁর প্রতিক্রিয়া, খব ভালো লাগছে। তবে প্রথম তিনে থাকবে সেই আশা মোটেও করেনি সৌম্য। দিনে ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশোনা করত, প্রতিটা বিষয়ের জন্য একজন করে শিক্ষক ছিল জানিয়েছে সে।
এরপর আইআইটি থেকে পড়াশোনা করতে চায় সৌম্য, যারজন্য জেইই-র প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি গান, তবলা বাজানোর প্রতি রয়েছে গভীর ভালোবাসা।





