গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আপনার অপেক্ষায় আমরা, সুনীতাকে চিঠি লিখলেন মোদী

    আপনার অপেক্ষায় আমরা, সুনীতাকে চিঠি লিখলেন মোদী

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আপনার অপেক্ষায়  আমরা, ভারতীয়  বংশোদ্ভত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সুনীতার উদ্দেশ্যেই লিখেছেন, ভারতের ১.৪ বিলিয়ন মানুষ তাঁর জন্য দারুণ গর্বিত। তিনি হাজার কিলোমিটার দূরে থাকলেও ভারতীয়দের হৃদয়ের কাছাকাছিই আছেন। পৃথিবীতে প্রত্যাবর্তনের পর ভারতের অন্যতম প্রতিভাবান কন্যাকে ভারতে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    মোদীর কথায়, তিনি মনে করেন সুনীতার সঙ্গে তাঁর বাবার আশীর্বাদ সবসময় আছে। চিঠি শেষে সুনীতার স্বামী মাইকেল উইলিয়ামসকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুচ উইলমোরকেও অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ২৮৫ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতারা।