ডেথ সার্টিফিকেট পেতে ঘুরতে হচ্ছে, দাবি অভয়ার বাবার

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আর জি কর মামলায় সুপ্রিম নির্দেশের পর সাংবাদিকদের সামনে কান্নায়  ভেঙে পড়েছেন অভয়ার বাবা। আদালত চত্ত্বরে দাঁড়িয়ে  তাঁর অভিযোগ, বাবা হয়ে  মেয়ে  ডেথ সার্টিফিকেট পেতে দরজায়  দরজায়  ঘুরছে হচ্ছে। কেমন জাযগায়  তাঁরা বাস করেন। সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত করার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আক্ষেপ, মেয়ে  ন্যায়বিচারের জন্য আর যেন কোনও দরজায়  দরজায়  ঘুরতে না হয়।
পরবর্তীতে কোনও বাবা-মা যাতে তাঁদের মতো পরিস্থিতিতে না পড়েন, সেই আবেদন জানিয়েছেন অভয়ার মা। প্রথম থেকেই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিযে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গেও কথা বলেছিলেন।
তাঁদের বক্তব্য ছিল, কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল, সেখান থেকে সিবিআই যে পর্যায়ে মামলা হাতে নেয় , তা পুরোটাই সায়েন্টিফিক এভিডেন্সের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।