গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বিশ্ব আর কোনও সম্রাট চায় না :  লুলা 

    বিশ্ব আর কোনও সম্রাট চায় না :  লুলা 

    0
    185
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে এই জোটকে আমেরিকা বিরোধী তকমা দেওয়ায়, এবার মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

    তাঁর মন্তব্য, বিশ্বে এখন আর কোনও সম্রাটের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট লুলা বলেছেন, বিশ্ব বদলে গিয়েছে। এমন নেতার প্রয়োজন নেই যিনি নিজেকে সম্রাট ভাবেন। ব্রিকস এমন একটি জোট, যা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্বের জন্য একটি বিকল্প কাঠামো তৈরির চেষ্টা করছে। এ কারণেই অনেকে অস্বস্তিতে ভুগছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রিকস দেশগুলো যদি আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব খর্ব করার চেষ্ট করে, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

    ব্রাজিলের প্রেসিডেন্ট আবারও জোর দিয়ে বলেছেন, বাণিজ্যিক লেনদেন যেন শুধু মার্কিন ডলার নির্ভর না থাকে, বিশ্বকে সেই পথ খুঁজে বের করতে হবে। অবশ্যই এটি দায়িত্বের সঙ্গে করতে হবে এবং এ বিষয়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর মধ্যে আলোচনা জরুরি।