অপরাধীদের আরও দ্রুত শাস্তি দেওয়া হবে : শাহ

0
94
ছবি সৌজন্যে : এক্স

অপরাধীদের থেকে দু’কদম এগিয়ে থাকতে হবে। নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি মনে করেন অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দেওয়ার বিষয়ে এই নতুন ফরেন্সিক ল্যাবের শক্তিশালী অবদান থাকবে। অপরাধীদের থেকে দুই কদম এগিয়ে থাকতে হবে। অমিত শাহ-র কথায় তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভবনে উন্নত প্রযুক্তির সুবিধে মিলবে বলেই মনে করেন অমিত শাহ। তিনি বলেছেন অপরাধীদের চিহ্নিত করতে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে ফরেন্সিকের গুরুত্ব অপরিসীম।

আরও সাত রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন তৈরি হবে। অমিত শাহ বলেছেন পূর্ব, উত্তর পূর্ব ভারতে জটিল মামলাগুলো সমাধানের ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সহায়তা করবে কলকাতার এই নতুন ল্যাবরেটরি।