
পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে বেছে বেছে ১ টা জঙ্গি ঘাটি ধ্বংস করায় গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই অভিযান ভারতের করতেই হত। ক্যাবনিটে বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী বলেছেন, এটা গর্বের মুহূর্ত।
ক্যাবিনেটকে জানিয়েছেন, পরিকল্পনামাফিকই অপারেশন সিদুরকে বাস্তবের রূপ দেওয়া হয়েছে। অভিযানে কোনও ভুলচুক হয়নি। সাফল্যের সঙ্গেই প্রত্যাঘাত করেছে ভারত। সেনাবাহিনীর ভূয়সী প্রশংস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতীয় সেনার তিন বাহিনী গোটা মিশনকে নিখতভাবে রূপ দিয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৪ মিনিট ধরে পুরো অ্যাকশনের ব্যাখা করেছেন। বাকি মন্ত্রীরা টেবিল চাপড়ে তা সমর্থন করেছেন।
