জগন্নাথ দেবের যজ্ঞ ঘিরে আমরা-ওরা!

0
207
ছবি সৌজন্যে : নিজস্ব

৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। সেই আয়োজনেও কার্যত সামনে এসেছে ভাগাভাগির ছবি। মন্দিরের ভিতরে যজ্ঞ করবে ইসকন আর মন্দিরের বাইরে যজ্ঞ-র আয়োজনের যাবতীয় ভার থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিনিধিদের।

বিশেষ যজ্ঞের দেরি থাকলেও প্রাথমিকভাবে হোম শুরু হয়েছে। মন্দিরের ভিতরে কুণ্ড বানিয়ে শুক্রবার যজ্ঞ শুরু করেছেন ইসকনের ৫ পুরোহিত। বিকেলে মন্দিরের চারপাশে কীর্তন, গুরুপ্রণাম হয়েছে। কীর্তনে ইসকনের সহ সভাপতি রাধারমন দাস এবং পুরীরর দয়িতাপতি একসঙ্গে ছিলেন। এর আগে বৃহস্পতিবার পুরীর মন্দিরের প্রধান রাজেশ দয়িতাপতির উদ্যোগে পৃথক হোমযজ্ঞ হয়েছে মন্দিরের বাইরে। অরুণস্তম্ভের পূর্বদিকে তৈরি হয়েছে খড়ের ছাউনি। সেখানেই রয়েছে হোমকুণ্ড। নতুন এই মন্দিরের পরিচালনার দায়িত্ব নিয়ে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে। পুজোর দারি তুলেছিল তৃণমূল সমর্থিত সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। যদিও মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন মন্দিরের দায়িত্বে থাকবে ইসকন। এতে জেলার পুরোহিতের একাংশ ক্ষুব্ধ। এরইমধ্যে মন্দির অভিষেকের আগে ইসকন এবং পুরীর দয়িতাপতির উদ্যোগে পৃথক যজ্ঞের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আমরা ওরার কথা মানতে নারাজ ইসকনের রাধারমণ দাস।

তিনি বলেছেন মন্দিরে পাথর এবং কাঠের মূর্তি থাকবে। ইসকন পাথরের বিগ্রহ আর পুরীর দয়িতাপতি কাঠের মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় যজ্ঞ করবেন।