
পশ্চিমবঙ্গে জমি জটে বারবার আটকে গিয়েছে মেট্রো অথবা রেলের কাজ। রেলের এই অভিযোগই সংসদে তুলে ধরেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার সংসদ ভবনে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেছেন, ব্যারাকপুর থেকে বারাসত, জমি দখল হয়ে যাচ্ছে। ভবানীপুর বিধানসভাতে জমি চাই। দয়া করে সেই জমি পাইয়ে দেওযার ব্যবস্থা করা হোক।
ভবানীপুর বিধানসভা কার এলাকা সবাই জানে। মোমিনপুরের কাজের জন্যও জমি লাগবে। অভিযোগ না, সহযোগিতা করার আবেদন করেছেন রেলমন্ত্রী। তাঁর দাবি রাজ্য সরকার মাত্র ২১ শতাংশ জমি দিয়েছে রেলকে। বাইট ঃ অশ্বিনী বৈষ্ণব
যদিও অশ্বিনী বৈষ্ণবের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। মন্ত্রীর বক্তব্য শেষ হতে রাজ্যসভা থেকে ওযাকআউট করেন তৃণমূল সাংসদরা। বাইটঃ ডেরেক ও ব্রায়েন





