টাটাকে ফিরিয়ে আনবই, আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
21
ছবি সৌজন্যে : নিজস্ব
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক থেকে টাটাকে ফেরানোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন নন্দীগ্রামের মত গুলি না চালিয়েও শিল্প আনা যায়। সেটাই আসবে পশ্চিমবঙ্গে।
তবে তিনি এটাও বলেছেন সিঙ্গুরের জমি এখন সরকারের হাতে নেই। বিগত সরকার সেই জমি ওখানকার কৃষকদের ফিরিয়ে দিয়েছেন। কিন্তু সেই জমি আর চাষযোগ্য নেই। জমির নেচারই চেঞ্জ হয়ে গিয়েছে। তবে তিনি দাবি করেছেন মানুষ নিজেরাই এগিয়ে এসে জমি দিচ্ছেন। কর্মসংস্থানমুখী শিল্পবান্ধব রাজ্য হবে পশ্চিমবঙ্গ। আগামীদিনে পশ্চিমবঙ্গে শিল্প গড়তে জমি কোনও বাধা হবে না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেছেন রেলমন্ত্রীর উন্নয়ন মিশনে পশ্চিমবঙ্গ যুক্ত হয়েছে।
বহু শিল্প প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যেই মিলেছে। কিন্তু ব্যাঙ্ক কেলেঙ্কার বা অর্থ নয়ছয়ে যুক্ত রয়েছেন এমন কাউকে এরাজ্যে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।