গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ব্রেন ড্রেন হতে দেব না: লিয়েন্ডার

    পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ব্রেন ড্রেন হতে দেব না: লিয়েন্ডার

    0
    18
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ব্রেন ড্রেন হতে দেব না। জানিয়েছেন লিয়েন্ডার পেজ। দিল্লিতে বিজেপিতে যোগদানের পর কলকাতায় ফিরে শনিবার সল্টলেকের বিজেপি অফিসে গিয়েছিলেন টেনিস তারকা।

    সেখানে সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার জানিয়েছেন ক্রীড়া এবং ক্রীড়া শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। তাঁর লড়াই যুবদের জন্য, ক্রীড়ার জন্য। টেনিস তারকা আরও বলেছেন ২০৩৬ সালে অলিম্পিক্স ভারতে আনার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দায়িত্ব দিয়েছেন। অসম থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রী তাঁর সব কথা শুনেছেন। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন বাংলাকে বৃদ্ধাশ্রম হতে দেবেন না। মেসি বিপর্যয় নিয়েও মুখ খুলেছেন লিয়েন্ডার পেজ। তাঁর দুঃখ হয় পশ্চিমবঙ্গে লিওনেল মেসিকে অসম্মান হতে হয়েছে। তাঁর পশ্চিমবঙ্গে এত অসম্মান হতে হবে কেন।

    সৌরভ গাঙ্গুলি বা তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি কিংবা অন্য কোনও খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী হলে কখনওই এসব হত না।