দুর্বল প্রধানমন্ত্রী, এইচ-১বি ভিসা নিয়ে খোঁচা রাহুলের

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এইচ-১বি ভিসা ফি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের পরেই নরেন্দ্র মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী হিসাবে নিশানা করেছেন রাহুল গান্ধী।লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনের ছবি পোস্ট করে লিখেছেন, নরেন্দ্র মোদী ভারতের দুর্বল প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধীর এক্স পোস্টটিকে শেয়ার করেছেন কংগ্রেস নেতা পবন খেড়াও। শনিবারই আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তাঁর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ধাক্কা খাবে ভারতের দক্ষ কর্মীরা। প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করেছেন গৌরব গগৈ।
টেনে এনেছেন কংগ্রেস জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রসঙ্গ। তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাহসিকতার কথা মনে পড়ে যাচ্ছে। আমেরিকায় যখন এক ভারতীয় মহিলা কূটনীতিককে অসম্মান করা হয়েছিল তিনি পদক্ষেপ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর চুপ করে থাকা দেশের স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে।