রাজ্যে শীতের আমেজ, ঘন কুয়াশার সতর্কতা

0
85
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার ওঠানামা চলছে। ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে কলকাতা সহ জেলাগুলি। সপ্তাহান্তে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের ৭ জেলাতেও কুয়াশার দাপট জারি থাকবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।