!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Kolkata দোলে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

    দোলে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    দোলের সকাল থেকেই রোদে পুড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গ। উৎসবের দিনে রঙে ভেজার সঙ্গে সঙ্গেই ঘামেও ভিজতে হতে পারে শহরবাসীকে।
    আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ আরও বাড়বে। তার সঙ্গে বাতাসে অত্যধিক জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে। ফলে প্যাচপ্যাচে গরমে দোলের আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠতে পারে বলে জানানো হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস।
    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই।