গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ঠান্ডায় কাঁপছে দিল্লি-কাশ্মীর, শৈতপ্রবাহ উত্তর ভারতে

    ঠান্ডায় কাঁপছে দিল্লি-কাশ্মীর, শৈতপ্রবাহ উত্তর ভারতে

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতে কাঁবু দিল্লি লাগোয়া অন্যান্য রাজ্যগুলিও। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা রাজস্থান, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায়।

    শীতে কাঁপছে মধ্যপ্রদেশও। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়ে ৯.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। আগের থেকে তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডায় কেঁপেছে রাজধানী দিল্লি। শীতে জবুথবু অবস্থা উত্তর প্রদেশেও, আলীগড়ে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস। শীতে কেঁপেছে অযোধ্যাও। কানপুর, বারাণসীর সর্বনিম্নী তাপমাত্রাও ছিল ১০ র নীচে। সর্বত্রই ছিল হাড়কাঁপানো ঠান্ডা। উত্তর প্রদেশে গাজিয়াবাদ এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। অন্যদিকে, কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গের সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম-সহ কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেই তাপমাত্রার পৌঁছেছে মাইনাস ৪ ডিগ্রি। শ্রীনগরে তাপমাত্রার এই পতন এই মরশুমে এই প্রথমবার। উত্তর কাশ্মীরের গুলমার্গে তাপমাত্রা নেমেছে মাইনাস ৬.০ ডিগ্রি সেলসিয়াসে।

    আর পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ২১-২২ ডিসেম্বর উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।